1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

৪ কোম্পানির শেয়ারে বিক্রেতা নেই

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১.০৭ পিএম
  • ৬৫০১ Time View

ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারে। রবিবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ন্যাশনাল ফিড মিলস এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

জানা গেছে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৫৪ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৪.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৪০.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪২.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ১৩.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৩.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৪২ শতাংশ বেড়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ১১.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৪০ শতাংশ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com