1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২.০৪ পিএম
  • ২৬৫ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৮০ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ লাখ ৯২ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত শেয়ারের বাজার মূল্য ৯৮ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪৮ লাখ ১৭ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- জেমিনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, সমরিতা হাসপাতাল, সোনালী আঁশ, বাংলাদেশ মনোস্পুল পেপার, খান ব্রাদার্স এবং বিচ হ্যাচার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com