শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

লোকসান বেড়েছে বে লিজিংয়ের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২০০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং  গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৩ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) শেয়ার প্রতি কোম্পানিটির ৩ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৫৬ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS