1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

জমি কিনবে এডিএন টেলিকম

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১০.০০ পিএম
  • ৩২৬ Time View

বহুতল ভবন নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের মাদানী এভিনিউতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৪ দশমিক ৪৬ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নেয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এডিএন টেলিকমের মালিকানায় থাকা ১৪ দশমিক ১৩ ডেসিমেল জমির পাশে অবস্থিত টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড থেকে এই জমি কিনবে প্রতিষ্ঠানটি। এতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদ দিয়ে কোম্পানিটির ১১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে।

জানা যায়, নতুন জমিসহ দুই জমি মিলে ২৮ দশমিক ৫৯ ডেসিমালের উপর কোম্পানিটি বহুতল ভবন নির্মাণ করবে। যেখানে এডিএন টেলিকম ডাটা সেন্টারের সেটাপসহ কর্পোরেট অফিস পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com