বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য। গণমাধ্যম ও সাংবাদিকগণ গণতন্ত্র জনগণের অতন্ত্র প্রহরী। শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য।

২৮ অক্টোবর পেশাগত দায়িত্বপালনকালে পুলিশ ও সাংবাদিকদের ওপর বিএনপি-জামাতের হামলার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ২৯ অক্টোবর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি-জামাত বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগ, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনসহ জঘন্য, অমানবিক ও বর্বরোচিত নারকীয় তান্ডব চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। নিহতদের আত্মার মাগফেরাত ও আহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্যে সরকার ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অনুকূল পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শাহ আলম স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আলী এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রধান ও ওয়াহিদুজ্জামান অহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুজ খান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন এলিন, সদস্য মোঃ মুন্না, মোঃ মোমিন মিয়া, তুবা সমাজকল্যাণ সোসাইটির সাবেক মহাসচিব দ্বীন ইসলাম সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS