1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

ডিএসইতে লেনদেন কমেছে ২৬ শতাংশ

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১০.৫৭ এএম
  • ২৪২ Time View

বিদায়ী সপ্তাহে (২২ অক্টোবর-২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগামিতায় লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি সপ্তাহজুড়ে কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২৬ দশমিক ৬৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৬৭ কোটি ৪৯ লাখ টাকা বা ২৬ দশমিক ৬৭ শতাংশ।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ০৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৩৯১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে দশমিক ২৫ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৮৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির। আর ১০২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২১৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com