1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

জমি বিক্রি করবে লংকাবাংলা ফাইন্যান্স

  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৯.০১ এএম
  • ১০৯১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ২৩ ও ২৪ নাম্বার প্লট বিক্রি করবে লংকাবাংলা। এই প্লটে একটি বহুতল ভবন নির্মাণাধীন আছে। যার রয়েছে ৪ তলা বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর ও ১১টি ফ্লোর। বিদ্যমান বাজার দরে এই সম্পত্তি বিক্রি করবে কোম্পানিটি।

সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, দেশের অন্যতম শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে (২০২২) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com