1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: গনি মিয়া বাবুল

  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১০.৪২ এএম
  • ৪৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবিক গুণাবলি জাগ্রত করতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। মানবিক গুণাবলির বিকাশ তথা জীবনকে মাধুর্য্যমণ্ডিত করে তোলার জন্য শিশুদেরকে দেশীয় নান্দনিক সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে। সংস্কৃতির অন্যতম সঙ্গীত মানুষকে বিনোদন দেয়ার পাশাপাশি দেহ-মনকে সুস্থ্য রাখায় অগ্রণী ভূমিকা পালন করে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতি ও বাংলা সঙ্গীতের প্রতি আকৃষ্ট করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী। প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল স্তরে দেশীয় সংস্কৃতি ও বাংলা সঙ্গীত বিষয়ক শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করা আবশ্যক। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদ এর উদ্যোগে দেশব্যাপী সঙ্গীত মেলা উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১৩ অক্টোবর শুক্রবার বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদ এর সভাপতি কন্ঠশিল্পী আশরাফ উদাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকবি রবিউল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কবি আসাদ কাজল।

আলোচনা শেষে অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com