1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

অবণ্টিত লভ্যাংশের হিসাব নিরীক্ষার নির্দেশ বিএসইসির

  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯.২৩ পিএম
  • ৩০৪ Time View

অবণ্টিত লভ্যাংশ যথাযথভাবে বিতরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত ৫০ প্রতিষ্ঠানে নিরীক্ষা চালাতে ১৪টি অডিট ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।

সূত্র মতে, যেসব প্রতিষ্ঠানে অডিট ফার্ম নিয়োগ দেয়া হয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর ২৮৫ কোটি টাকা নগদ অর্থ শেয়ারবাজারের উন্নয়নে গঠিত পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে (সিএমএসএফ) জমা দেওয়ার কথা। এছাড়াও এসব প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি শেয়ার বা ইউনিট সিএমএসএফে জমা দেওয়ার কথা। এসব শেয়ার বা ইউনিটের বাজারমূল্য আনুমানিক ৬ হাজার ১৮৩ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলো এসব অর্থ ও শেয়ার বা ইউনিট তহবিলে জমা দিয়েছে কি না, তা খতিয়ে দেখতেই বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসইসি।

জানা গেছে, নীরিক্ষক নিয়োগ দেয়া এসব প্রতিষ্ঠান এখন পর্যন্ত সিএমএসএফে ১৫০ কোটি টাকা অবণ্টিত নগদ লভ্যাংশের অর্থ ও ২ কোটি ১৫ লাখ শেয়ার বা ইউনিট জমা দিয়েছে। বাকি অর্থ ও শেয়ার বা ইউনিট প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছে বলে বিএসইসিকে জানিয়েছে।

যেসব প্রতিষ্ঠানে নিরীক্ষক দেওয়া হয়েছে

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কিম টু, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ও ড্যাফোডিল কম্পিউটার্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এটলাস বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ, মুন্নু সিরামিক, কোহিনুর কেমিক্যালস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), রেকিট বেনকাইজার, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালী ইনস্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, আরগন ডেনিমস, ইউনাইটেড ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ডেলটা স্পিনার্স, নাভানা সিএনজি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, লঙ্কাবাংলা ফিন্যান্স, বিচ হ্যাচারি, শমরিতা হসপিটাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ, অ্যাপেক্স ফুটওয়্যার, ম্যাকসন্স স্পিনিং, উত্তরা ফাইন্যান্স, ইন্দো–বাংলা ফার্মা, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, জিকিউ বলপেন, কাট্টলি টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল, বারাকা পাওয়ার, ইবনে সিনা ফার্মা, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, বিকন ফার্মা, লিবরা ইনফিউশনস, ওয়াটা কেমিক্যালস, আফতাব অটোমোবাইলস।

তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ও মিউচুয়াল ফান্ডে পড়ে থাকা বিনিয়োগকারীদের অবণ্টিত লভ্যাংশের অর্থে ২০২১ সালে বিএসইসির উদ্যোগে সিএমএসএফ গঠিত হয়। শেয়ারবাজারে বিনিয়োগের পাশাপাশি এ অর্থে মিউচুয়াল ফান্ডও গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com