পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের প্রধান কার্যালয় এবং রেজির্স্টাড অফিস পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইমাম বাটনের নতুন অফিসের ঠিকানা এফ-১৬, লিলিপন্ড সেন্টার ৩, আর কে মিশন রোড, ঢাকা। একইস্থানে তাদের রেজির্স্টাড অফিসও রয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ছিলো রাজধানীর দিলকুশা এলাকার জামান কোর্ট টাওয়ারে।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ইমাম বাটন বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আজ বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৫৯ শতাংশ কমেছে।