পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। এর আগে একই পদে দায়িত্ব পালন করা রাহাত মাহমুদের পদত্যাগ অনুমোদন করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ওরিয়ন ইনফিউশন বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। ২০২২ হিসাববছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করে।