1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

পিপলস লিজিংয়ের শেয়ার প্রতি লোকসান ১৪ টাকা ৪০ পয়সা

  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৪.১৬ পিএম
  • ৩০৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড  গত ৩১ ডিসেম্বর, ২০১৯, ২০২০ ও ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

রোববার (১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধ রয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাব বছরে ২০২১ সালে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত ১৪ টাকা ৪০ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২২ টাকা ৩২ পয়সা লোকসান করেছিল।

গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১১৫ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে  ১২ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com