1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ফনিক্স ফিন্যান্সের ১ম ও ২য় প্রান্তিক প্রকাশ

  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১০.৪১ এএম
  • ৪৮৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফিন্যান্স লিমিটেড গত ৩১ মার্চ ও ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে  ৮ টাকা ৬১ পয়সা। গত বছর একই সময়ে ০.০৮  পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন,২৩)

বছরের দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিটির লোকসান বেড়েছে বড় ব্যবধানে। কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে লোকসান করেছে ৪ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময় ০৭ পয়সা আয় ছিল।

এদিকে বছরের ৬ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ০.০১ পয়সা ছিল।

৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৪ টাকা ২৮ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com