1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স

  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ২৭৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইতে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮৪ লাখ ০৩ হাজার ৩০৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য৪২ কোটি ৪৬ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের আজ ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬১ লাখ টাকার।

শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিডিকম অনলাইন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com