গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত সময়ের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।