1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সিএসইর আয় কমেছে

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪২ এএম
  • ২৭২ Time View

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএসইর সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ১ পয়সা, যা আগের বছর ১১ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছ ১৮ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com