1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১১ পিএম
  • ৩১৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। তবে আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ার লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ৮৮ লাখ ৭২ হাজার ৪১০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল কোম্পানিটির ৩৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৭ লাখ টাকার।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, রূপালী ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com