1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

দর বাড়ার শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০৭ পিএম
  • ৩৬৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বা  ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৭৫৭ বারে ৩৬ লাখ ৯৫ হাজার ১০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭টাকা ৭০ পয়সা  বা ৯.৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৩  টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ণ হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com