1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে রূপালী ইন্স্যুরেন্স

  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১২ পিএম
  • ৩০৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা বা  ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৮৩১ বারে ৪২ লাখ ৪৬ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা  বা ৯.৮১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর  ৪ টাকা ৬০ পয়সা বা ৫.৬৭ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা সিমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com