1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১.০৫ পিএম
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ আগষ্ট শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা  হয়।

ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল এর নেতৃত্বে সকাল ৯টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০ টা থেকে  কোরআনখানি এবং বাদ জোহর টেপিরবাড়ী পশ্চিম পাড়া কাছম আলী বাড়ী মসজিদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন করা হয়।

বিকাল ৪ টায় টেপিরবাড়ীস্থ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সাত্তার আবুল, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি  মো. মোস্তাফিজুর রহমান রিপন, কাছম আলী ন্যাশনাল আইডিয়াল  স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: রিপন মিয়া, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আশরাফুল ইসলাম  প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মো. আব্দুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com