রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রানার অটোমোবাইলস সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাস ভাড়া ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির   তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন বাস ও লঞ্চ ভাড়া পূনর্গঠনের দাবীতে যাত্রী কল্যাণ সমিতির স্বারকলিপি ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৪৭ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক।

শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাচ্চু মিয়া আরও জানান, শরিফার গ্রামের বাড়ি দোহারের জয়পাড়ায়। বাবার নাম আজিজ ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS