1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

টিকটক নিষিদ্ধ করল সেনেগাল

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ১১.১৬ এএম
  • ৩৪৯ Time View

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করেছে সেনেগাল। অস্থিতিশীলতা তৈরির হাতিয়ারে পরিণত হয়েছে-এই যুক্তিতে নিষিদ্ধ করা হয় অ্যাপটি ।

বুধবার (২ আগস্ট) দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকটকের অ্যাক্সেস স্থগিত থাকবে।’

এক বিবৃতিতে যোগাযোগমন্ত্রী বলেন, ‘টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম যার মাধ্যমে ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আর এ জন্য মানুষ অ্যাপটিকে বেশি পছন্দ করে। এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’

এদিকেবিরোধীদের বিক্ষোভ ঠেকাতে গত সোমবার থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছে দেশটির সরকার । এরপর বুধবার টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হল।

দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধীদলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, চলতি বছরজুড়ে সেনেগালে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে। আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য সোনকোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় সমর্থকরা। তারা বলেছেন, প্রেসিডেন্ট ম্যাকি সাল তার নির্বাচনী পথ পরিষ্কার করার লক্ষ্যে এসব বানোয়াট অভিযোগ এনেছেন।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com