1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

তালুকদার রুমি গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে

  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১০.৪৬ এএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নির্বাহী পরিষদ সদস্য, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার এএইচএম নূরুল মোমেনকে (তালুকদার রুমি) গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নেতৃবৃন্দ।

(বৃহস্পতিবার) এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তালুকদার রুমির মুক্তি দাবি করেন।

বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বিবৃতিতে  বলেন, তালুকদার রুমি একজন সংবাদ কর্মী হিসেবে সংবাদ সংগ্রহের উদ্দেশে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেন। দুর্ভাগ্যজনকভাবে  বাংলা কলেজের সামনে সহিংসতার ঘটনায় অন্যদের সাথে তাকেও ওই মামলায় আসামী করা হয়।

বুধবার রাত একটায় তার কাফরুলের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তালুকদার রুমিকে মুক্তি দেয়া না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে রাজপথে নামতে বাধয হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com