1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটি

  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৪.২৮ পিএম
  • ২৬৪ Time View

বিশ্বব্যাপী একের পর এক সোশ্যাল মিডিয়ার উত্থান পুরোনোদের বিভিন্ন নতুন ফিচার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে সামাজিক মাধ্যমের। প্রতিনিয়তই বাড়ছে এ মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা।

এ সংখ্যা ইতোমধ্যে ৫০০ কোটি ছাড়িয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বিশ্বের ৫০০ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, যা মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি।

ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওস সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরেছে। সমীক্ষায় বলা হয়, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি পৌঁছেছে, যা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ। তবে অঞ্চল হিসাবে গড় ব্যবহারকারীর পার্থক্য রয়েছে।

পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে এ সংখ্যা তিনজনের মধ্যে একজন। সমীক্ষার আগের পর্বের তুলনায় এবার সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা সময়ের পরিমাণ বেড়েছে, যা প্রতিদিন দুই মিনিট বেড়ে ২ ঘণ্টা ২৬ মিনিট হয়েছে। এখানেও ব্যবহারের হেরফের রয়েছে। ব্রাজিলিয়ানরা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে, জাপানে এক ঘণ্টারও কম।

সমীক্ষায় মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক, চীনের উইচ্যাট, টিকটক ও স্থানীয় সংস্করণ ডউয়ুন, টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহারের তথ্য নেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।

কেপিওসের মতে, মাসে প্রায় ৩০০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক। এরপর ইউটিউব ব্যবহার করে ২৫০ কোটি মানুষ। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। প্রতিটিতে মাসিক ২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com