1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

বিজিডব্লিউসি’র নতুন মহাসচিব মোহাম্মদ বজলুর রহমান বাবলু

  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১০.৪২ পিএম
  • ৩৬৯ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি) এর সভাপতি শ্রমিক নেতা তৌহিদুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা ১৮ জুলাই ২০২৩ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু কে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি) এর মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সালাউদ্দিন স্বপন তার পরিবর্তে শ্রমিক নেতা এম দেলোয়ারের প্রস্তাবে সালাউদ্দিন স্বপন ও কেন্দ্রীয় কমিটির সকলের সমর্থন প্রদানের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়গুলো নিয়েও উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি)।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি) একটি ঐতিহ্যবাহী প্রথম জোট। ৯০ দশক থেকে এ জোট শ্রমিকদের জন্য সফলতার সাথে আন্দোলন—সংগ্রাম করে আসছে। এটিকে গার্মেন্টস শ্রমিকদের একটি আস্থা ও বিশ্বাসের আশ্রয়স্থল হিসেবে সাধারণ শ্রমিকরা মনে করে।সভা শেষে নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ বজলুর রহমান বাবলু কে অভিনন্দন জানান তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন, এম দেলোয়ার হোসেন, মাহতাব উদ্দিন শহীদ, মোবারক হোসেন,  মোঃ ইলিয়াস, নজরুল ইসলাম, তাহমিনা রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com