1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৭৮ Time View

স্টাফ রিপোটারঃ সুনামগঞ্জে নৌকা চড়ে উঁচু সড়কে ওঠার সময় হাওড়ের পানিতে ডুবে তিন ভাই-বোন মারা গেছে।

রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ফারজানা বেগম (১৩), মারজানা বেগম (৮) ও রবিউল আউয়াল (৫) ওই গ্রামের দিনমজুর সুহেল মিয়া ও আসমা খাতুন দম্পতির সন্তান।

এলাকাবাসী জানায়, বাড়ির চারপাশে পানি ওঠে যাওয়ার কারণে ভাঙা নৌকা চড়ে উঁচু সড়কে আসছিল। আসার সময় প্রচণ্ড ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। পরে পাশের বাড়ির লোকজন নৌকাডুবির ঘটনা জানতে পেরে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসী হাওড়ের তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  

মৃত শিশুদের বাবা সুহেল মিয়া বলেন, তিনি তার স্ত্রীকে নিয়ে রোববার সকালে পার্শ্ববর্তী উপজেলা শান্তিগঞ্জে একটি জরুরি কাজে যান। সেখানে গিয়ে শুনতে পান তাদের তিন সন্তান পানিতে ডুবে মারা গেছে।

এলাকাবাসী জানান, পানির ভয়ে শিশুরা উঁচু সড়কে আসছিল এ সময় নৌকাডুবিতে তারা মারা যায়।

সুহেল মিয়া বলেন, ছেলেমেয়েদের বাড়িতে রেখে আমি স্ত্রীসহ পারিবারিক দরকারে পাশের উপজেলা শান্তিগঞ্জ বাজারে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি আমার তিন সন্তান পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে দ্রুত বাড়ি এসে দেখি স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শিশুরা বাড়ির চারপাশে পানি দেখে ভয় পেয়ে উঁচু স্থানে ভাঙা নৌকায় চড়ে আসতে চেয়েছিল।  নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় তিনজনই পানিতে ডুবে মারা যায়।

এসআই আরও জানান, সুহেল মিয়ার পাঁচ ছেলেমেয়ের মধ্যে চার জনই হাওড়ের পানিতে ডুবে মারা গেলো। এর আগে তার আরেক সন্তান হাওড়ের পানিতে ডুবে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com