1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

এখন মধ্যবিত্ত নেই আছে গরিব আর ধনী

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৬.৪২ পিএম
  • ২৫৯ Time View

বিএনপি নেতাদের যারা সাজা দিচ্ছেন, দেওয়াচ্ছেন তাদের কেউ মাফ পাবেন না বলে হুঁশিয়ার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত দোয়া মহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিন দুদকের করা দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছর এবং দলটির আরেক নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি আমানের স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

এ রায়ের প্রতিক্রিয়ায় আব্বাস বলেন, ‘আমার সহকর্মী টুকু ও আমানের সাজা হয়েছে। তারা তো দোষ করেনি। এক এগারোর সময় বর্তমান ক্ষমতাসীন দলের অনেকের বিরুদ্ধেও মামলা হয়েছিল। কিন্তু তারা এখন সবাই খালাস পেয়েছে। কিন্তু আমাদের নেতারা ফরমায়েশি মামলায় গ্রেফতার হচ্ছে। এসব মামলা দিয়ে গণতন্ত্রকামী মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না। আমরা ইনশাআল্লাহ তাদের বের করে আনব। সাজা বৃদ্ধির জন্য দুদক মামলা করেছে। আমি এর নিন্দা জানাই, যারা সাজা দিচ্ছেন, দেওয়াচ্ছেন কেউ মাফ পাবেন না।’

তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন নেই। অদৃশ্য কোনো রাজা দেশ শাসন করছে। মনে হচ্ছে ভিনদেশি কেউ রাষ্ট্র চালাচ্ছে। এই সরকারের মন্ত্রীই বলেছেন, সব কথা বলা যাবে না, বললে লাশ পড়ে যাবে। দেশকে বিকিয়ে দিয়ে কেউ ক্ষমতায় থাকবে না। কলামিস্ট শ্রী রাধা বলেছেন, বাংলাদেশের সরকারের জন্য ভারত আর কোন কথা বলবে না, তার মানে বোঝা যায় তারা ক্ষমতায় রাখতে কাজ করেছে।

খিলগাঁওয়ে আরেক অনুষ্ঠানে আব্বাস বলেন, দেশের মানুষের পেটে ভাত নাই, কাপড় নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আওয়ামী লীগ নেতারা বলেন মানুষ নাকি সুখে আছে। এমন সুখে আছে কাঁদতে পারে না। এখন মধ্যবিত্ত নেই আছে গরিব আর ধনী।

তিনি বলেন, হুলিয়া জারি করে আর লাভ হবে না। আপনাদের অবস্থা কী হবে জানেন শ্রীলঙ্কার মতো, কিন্তু আপনারা পালাইতেও পারবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com