1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না: ইলন মাস্ক

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ৩০২ Time View

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এটি মানুষের সব কথোপকথন শুনছে। তাই হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

সম্প্রতি টুইটারের এক ইঞ্জিনিয়ার অভিযোগ করেছেন, প্রেমিকা, মা-বাবা, বন্ধু যার সঙ্গেই হোয়াটসঅ্যাপে আপনার কথোপকথন হচ্ছে, তার সবই শুনতে পাচ্ছে এ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।

টুইটারের ওই ইঞ্জিনিয়ারের দাবি, তিনি যখন রাতে ঘুমান সেই সময় তার পিক্সেল ফোনের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ।

এটি নিয়ে টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি যখন ঘুমিয়েছিলাম তখন হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করছিল। সকাল ৬টায় আমি যখন ঘুম থেকে উঠলাম, তখনও এই কাজ চালিয়ে যাচ্ছিল মেসেজিং প্ল্যাটফর্মটি।’

টুইটারের ওই ইঞ্জিনিয়ারের অভিযোগকে উদ্ধৃত করেই টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলছেন, হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না।

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ নিয়ে ওই ইঞ্জিনিয়ারের করা টুইটটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ওই টুইট ভাইরাল হওয়ার পর হোয়াটসঅ্যাপ বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তবে এটির জন্য হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে অ্যান্ড্রয়েডকে দায়ী করেছে।

এই আড়িপাতাটিকে অ্যান্ড্রয়েডের সমস্যা উল্লেখ করে হোয়াটসঅ্যাপ বলছে,  হোয়াটসঅ্যাপের সব মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com