1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বিএটিবিসির আর্থিক প্রতিবেদন প্রকাশ

  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ১১.৪০ পিএম
  • ২৯৯৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১০ মে) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ৪৪ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ৭৩ পয়সা ইপিএস হয়েছিল। বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে প্রায় ৯ শতাংশ।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশফ্লো ছিল মাইনাস ২ টাকা ৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ৬ টাকা ১১ পয়সা ছিল।

কোম্পানি সূত্র জানিয়েছে, সিগারেট বিক্রি ও তামাক পাতা রপ্তানি বৃদ্ধি পাওয়ায় এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। অন্যদিকে উচ্চহারে মূল্য সংযোজন কর (Value Added Tax-VAT), সম্পূরক শুল্ক (Supplementary Duty-SD)  ইত্যাদি পরিশোধের কারণে ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়েছে।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৭১ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com