1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

এবার আর সরকার মাঠ খালি করতে পারবে না

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১.৫২ পিএম
  • ১৯৫ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠ খালি করার আগের খেলায় মেতে উঠেছে সরকার। তবে এবার আর সরকার মাঠ খালি করতে পারবে না।

মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ ও ১৮ সালে মাঠ খালি করে যেভাবে ফলাফল নিজেদের করে নিয়েছিল আওয়ামী লীগ ঠিক একইভাবে এবারও বিরোধীদলকে মাঠ থেকে সরিয়ে দিতে কাজ শুরু করে দিয়েছে তারা। আগেরবার অপেক্ষাকৃত দেরি করে হলেও এবার অনেক আগে থেকে তা শুরু করেছে। মামলা দিয়ে সন্ত্রাসী কায়দায় বিরোধী মতকে মাঠ থেকে সরানোর কাজ শুরু করেছে। এমন কি মিথ্যা মামলায় চূড়ান্তভাবে রায় দেয়ার জন্য আইন মন্ত্রণালয় থেকে তালিকা করে বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করে রায় দেয়ার চক্রান্ত করছে।’

তিনি বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের যারা দায়িত্ব পালন করছেন তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। খালি মাঠে সুযোগ নেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীনরা।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত বিএনপির ১,১১,৫৪৩টি মামলায় ৭৮ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আর জিয়া পরিবারের বিরুদ্ধে সাজানো মামলায় চার্জগঠন করে সাজা দেয়ার চক্রান্তও চলছে।

আলোচনা বা সংলাপের কথা বলে ক্ষমতাসীনরা আবারও নতুন করে চক্রান্ত করছে এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা বলেছে সরকারদলীয় লোকেরা। ওবায়দুল কাদের সাহেবের কথা কেউই বিশ্বাস করেন না। এবার আর ফাঁদে পা দেবে না বিএনপি, ১৮ সালে সরকারকে বিশ্বাস করে কী হয়েছে জনগণ দেখেছে।

বিদেশিদের কাছে বিএনপি নালিশ করে না, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছে বিএনপি, বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com