1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আমরা বিএনপির সঙ্গে খেলতে চাই: তথ্যমন্ত্রী

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ৬.০৮ পিএম
  • ৩০৪ Time View

আমরা চাই বিএনপির সঙ্গে খেলতে, কিন্তু বিএনপি খেলা থেকে বারবার পালিয়ে যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ চায়, দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক।

সোমবার (৮ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমরা অবশ্যই চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি অতীতের মতো পালিয়ে বেড়াক এটা আমরা চাই না। আমরা বিএনপির সঙ্গে খেলতে চাই। কিন্তু বিএনপি খেলা থেকে বারবার পালিয় যায়। এটিই হলো দুঃখজনক।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও আগামী নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগেরও সভাপতি। তিনি আওয়ামী লীগের মনোভাব যখন ব্যক্ত করেছেন তখন সরকারের মনোভাবও ব্যক্ত করেছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে দুটি বিষয়ই পরিষ্কার। আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক।

বিএনপির দাবি মেনে তাদের নির্বাচনে আনা কী সম্ভব- এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির আবদার, তারা নানা ভাষায় বলে, নানা ছুতোয় বলে, নানা কৌশলে বলে। কিন্তু তাদের সব কথার সারমর্ম হচ্ছে, তারা এমন একটি ব্যবস্থা চায়, যে ব্যবস্থার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসানো হবে সে নিশ্চয়তা দরকার। এটিতো নির্বাচন কমিশন ও জনগণ দিতে পারবে না। এদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। যেভাবে নির্বাচন যুক্তরাজ্য, ভারতবর্ষে, জাপানে, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে ও যুক্তরাষ্ট্রে হয়। সেভাবেই আমাদের দেশে নির্বাচন হবে। আশা করি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, আন্দোলনে অংশগ্রহণের জন্য আসনের বণ্টন চাচ্ছে বিএনপির শরিকদলগুলো, এ বিষয় আপনি কীভাবে দেখেন- এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, শরিকরা আসন চাইবে এটাই স্বাভাবিক। তবে বিএনপিকে আগে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। শরিকরা আসন বণ্টন নিয়ে আলোচনা করছে তার মানে হচ্ছে বিএনপি নির্বাচন না চাইলেও শরিকরা নির্বাচন চায়। বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলে শরিকরাও বিএনপি থেকে পালিয়ে যাবে। এটিরই বহিঃপ্রকাশ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com