1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই

  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১২.১৭ এএম
  • ২৩৯ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি সংবিধান মানে না। নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। অন্য কোনো উপায়ে নয়।

সোমবার (১ মে) বিকেলে কেরানীগঞ্জের খোলামোড়ায় মে দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপির জাতীয় নির্বাচনে আসা উচিত। দেশের জনগণের ওপর বিএনপির আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের ওপর। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, বেগম জিয়ার মুক্তির পথ একমাত্র আদালত। না হলে রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা করতে হবে। বিএনপি বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে তারেক রহমানকে প্রতিষ্ঠিত করতে চায়। এক এগারোর কুশিলবরা আবারো সক্রিয়। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, বিএনপি গণআন্দোলন করতে ব্যর্থ। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এদের বিরুদ্ধে ’৭১ এর মতো ঐক্যবদ্ধ হতে হবে। অপশক্তিকে পরাজিত করতেই হবে। জনগণ বিএনপির সঙ্গে নেই। আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্ববাসী রোল মডেল হিসেবে দেখে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com