শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী বিজয় দিবসে বরিশালে উন্মুক্ত যুদ্ধজাহাজ বানৌজা অদম্য, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিএনপি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২১৭ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি। অথচ তাদের হাত ধরেই এদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে বলছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিচ্ছে। বিএনপির এই দ্বিমুখী আচরণের কারণে জনগণ তাদের ওপর আস্থা হারিয়েছে। আবার জনগণ বার বার প্রত্যাখ্যান করায় বিএনপি নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই তারা নির্বাচনে অংশগ্রহণে ভয় পায়।

তিনি বলেন, বিএনপি নেতারা নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। বিএনপি আজ কোন মুখে নির্বাচন নিয়ে কথা বলে। বিএনপির হাত ধরেই এদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে।

সরকারের সেতুমন্ত্রী কাদের বলেন, সামরিক শাসন জারি রেখে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ১৯৭৭ সালে হ্যাঁ/না ভোট, সেনাপ্রধানের দায়িত্বে থেকে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচন এবং ১৯৭৯ সালে জাতীয় নির্বাচন করেছিল। তারই পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার জন্য১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করেছিল। তাদের সময়ে অনুষ্ঠিত মিরপুর ও মাগুরা উপনির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা হিসেবে স্থান পেয়েছে।

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, বিএনপি মহাসচিব দাবির বিষয়ে তিনি বলেন,  আওয়ামী লীগই এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারসহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সুদীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরেই এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নিশ্চিতভাবে বিএনপির কাছ থেকে গণতন্ত্রের পাঠ নেবে না। 

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিশ্বাস করে এবং যে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে জনগণের হৃদয়ের অনুরণন প্রতিফলিত হয় তা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS