1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

রাষ্ট্রপতি তার কর্ম দিয়েই যোগ্যতা প্রমাণ করবেন: কাদের

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১০.৩০ এএম
  • ৩১৩ Time View

রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন কি না, মির্জা ফখরুল ইসলামের এমন সংশয়ের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। বাকিটা তিনি কর্ম দিয়েই তার যোগ্যতা প্রমাণ করবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাষ্ট্রপতির সামনে রাজনৈতিক সংকট সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু তিনি দলীয় স্বার্থের বাইরে গিয়ে সমাধান করবেন কি না, এ নিয়ে সংশয়ে আছেন তিনি।

মির্জা ফখরুলের এ সংশয়ের কথা নিয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, ‘এখন নতুন রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি, রাষ্ট্রপতি পরিবর্তন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে হয়েছে এটা এ দেশে বিরল ঘটনা। নতুন রাষ্ট্রপতি মনে প্রাণে একজন বাঙালি, গণতন্ত্র-দেশপ্রেম সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। আজকে সঠিক পথে, হি ইজ দি রাইট ম্যান, ইন দি রাইট প্লেস, অ্যাট দি রাইট টাইম। তার সম্পর্কে আমি এটাই বলতে চাই, বাকিটা তার নিজ যোগ্যতায় যথাসময়ে যথাস্থানে আসছেন। তার কর্মদক্ষতা দিয়েই তিনি তার যোগ্যতা প্রমাণ করবেন।’

তিনি আরও বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার নেতা। এ সময়ের রাজনীতি সাম্প্রদায়িক অপশক্তিতে জর্জরিত। তাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা বঙ্গবন্ধু ও জাতীয় নেতারা দিয়ে গেছেন।

সাম্প্রদায়িক শক্তি এখনও বাংলাদেশকে নখের আঘাতে জর্জরিত করছে অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই চলছে। স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে এ লড়াই অব্যাহত থাকবে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের বাইরে বিদ্রোহী প্রার্থী হলে আমাদের অবস্থান আগের মতোই থাকবে।

পরে শেরেবাংলা একে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com