1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন: তথ্যমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬.১৬ পিএম
  • ২৩০ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, ‘আপনারা কি জানেন খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন? তার বাবা সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেছিলেন। তখনকার সাপ্তাহিক পত্রিকা নিপুনে তার বাবা একটি সাক্ষাৎকার দিয়ে এমন তথ্য দিয়েছিলেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ২০-২৫ বছর আগের দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে খুব সাজগোজ করতেন। তার (খালেদা জিয়া) চিত্রনায়িকা হওয়ারও ইচ্ছা ছিল’। শাহজাহান চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হতো সাপ্তাহিক নিপুন।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, সদস্য এসডি রুবেল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com