বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

দেশের মানুষ বেদনাদায়ক ঈদ উদ্‌যাপন করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৩২ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দুর্ভাগ্যক্রমে দেশের মানুষ বেদনাদায়ক ঈদ উদ্‌যাপন করছে।

শনিবার (২২ এপ্রিল) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

ফখরুল বলেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনগণ ন্যূনতম ঈদ উদ্‌যাপন করতে পারছে না।

গণমাধ্যমকে ব্যবহার করে সরকার দেশ ভালো আছে প্রচারের চেষ্টা করলেও দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, জনগণকে ভুল বোঝানোর মধ্য দিয়ে সরকার বোঝাতে চায় দেশের পরিস্থিতি ভালো আছে। কিন্তু জনগণ দুঃসময় পার করছে৷

বর্তমান সরকার জনগণকে প্রতারণা করে টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণের উপায় একটিই, তাহলো সরকারের পদত্যাগ।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সংসদ গঠন করতে হবে। তাহলেই জনগণের মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS