1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১২.০২ পিএম
  • ৩২১ Time View

ভারতে আবারও হঠাৎ করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (বুধবার) দেশটিতে সাড়ে ১২ হাজার ব্যক্তি নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। যা এর আগের দিনের তুলনায় ২০ শতাংশ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনা ভাইরাসের উপ-প্রকরণ এক্সবিবি.১.১৬ কারণে হঠাৎ করে সংক্রমণ বাড়ছে। তবে তারা বলেছেন, সংক্রমণ বাড়লেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার বদলে করোনা বিধি মেনে চলা ও করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই। তবে ২০২০ সালের শুরুর দিকে ভাইরাসটির সংক্রমণ নিয়ে ভারতজুড়ে যে আতঙ্ক ছড়িয়েছিল এখন তেমন কিছু নেই। এমনকি বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে বাধ্য করতেও তেমন সরকারি-বেসরকারি তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।

বিশ্বে করোনা বিধিনিষেধ আরোপ ও কার্যকরে সবচেয়ে বেশি কড়াকাড়ি দেখিয়েছে চীন। দেশটিতে ২০২২ সালের শেষ পর্যন্তও লকডাউন ছিল। এছাড়া স্বাস্থ্যকর্মীদের পিপিই, গ্লাভসসহ ভারী পোশাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

কিন্তু ২০২২ সালের শেষ দিকে লকডাউনে আবদ্ধ একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজনের মৃত্যু হলে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নামে সাধারণ মানুষ। এরপর চীনের সরকার কঠোর সব বিধি স্থগিত করতে বাধ্য হয়।

বর্তমানে দেশটির সরকার করোনা সংক্রমণ সংক্রান্ত কোনো খবর আর প্রকাশ করছে না। ফলে দেশটিতে এখন করোনার প্রভাব কেমন রয়েছে সে বিষয়ে কারও সুষ্পষ্ট কোনো ধারণা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com