1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

অগ্নিসন্ত্রাসের হোতা ও জনক আ. লীগ: ফখরুল

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫.৪২ পিএম
  • ৩৪২ Time View

আসন্ন নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় ও জনপ্রিয় নেতাদের আটক রাখার কৌশল নেয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, সরকারের এ ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

এ রায়কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, চক্রান্তমূলক, প্রতিহিংসাপরায়ণ বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

হাবিবুল ইসলামের সাজাকে ফরমায়েশি রায় উল্লেখ করে তিনি বলেন, এ মামলার আলামত সংগ্রহ ছিল প্রশ্নবিদ্ধ। এরপরও এ ধরনের সাজা দেশের বিচার বিভাগকেও প্রশ্নবিদ্ধ করে। এটিকে একটি  নীলনকশা বলেও দাবি ফখরুলের।

বিরোধীদলকে নির্মূল করতে ও জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। এসব করার মাধ্যমে সরকারের লক্ষ্য একটাই যে, একদলীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করা। বিএনপি শীর্ষ নেতাদের এভাবে সাজা দিয়ে আন্দোলন নস্যাৎ করার চিন্তা সরকারের বোকার স্বর্গে বসবাস করার শামিল। জনগণ সরকারের এই চক্রান্ত সফল হতে দেবে না, যোগ করেন ফখরুল।

অগ্নিসন্ত্রাসের হোতা ও জনক আওয়ামী লীগ। এটা তাদের রক্তের মধ্যে রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা সরকারের ব্যর্থতার অংশ। অগ্নিকাণ্ডের দায় বিএনপির ওপর ‘উদর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা’। এসব করে কোনো লাভ হবে না। এসব দোষারোপ বন্ধ করে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান ফখরুল।

এসব অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের আগেই সরকার প্রধানের দোষারোপ তদন্ত প্রক্রিয়া ব্যাহত করবে বলেও দাবি ফখরুলের।

ফখরুল বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে, লবিষ্ট নিয়োগ করছে। বিএনপি বিদেশিদের কাছে স্বপ্রণোদিত হয়ে যায়নি, যতবার গিয়েছে তাদের আমন্ত্রণে গিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ফখরুল বলেন, সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com