1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
জরুরি রক্ষণাবেক্ষণ কাজে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘণ্টা সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম বারি মুখীকচু-২ আবাদে সাফল্য ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ ঈদের আগে ঢাকা লিগের আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড দিল্লির সাম্প্রদায়িক চরিত্র হিন্দুস্তানের মুসলমানদের জীবনকে বিষিয়ে তুলছে : মোহাম্মদ শামসুদ্দীন কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারি গ্রেপ্তার

জিএ গার্মেন্টসে বিনিয়োগ ও উৎপাদন ক্ষমতা বাড়াবে শাশা ডেনিমস

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ২৮৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাদের উদ্যোক্তাদের মালিকানাধীন অপর এক কোম্পানি জিএ গার্মেন্টসে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে কোম্পানির ঢাকা রপ্তানিকরণ অঞ্চলে (ডিইপিজেড) বরাদ্দপ্রাপ্ত প্লটে নতুন লুম বসানোর মাধ্যমে উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, জিএ গার্মেন্টসে বিনিয়োগের লক্ষ্যে শাশা ডেনিমসের কিছু সম্পদ বিনিময়করা হবে। আর কিছু টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। তবে এসবের বিনিময়ে শাশা ডেনিমসের কী পরিমাণ শেয়ার কেনা হবে, কত দরে কেনা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

জিএ গার্মেন্টসে বিনিয়োগ সিদ্ধান্ত কার্যকরে শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। তাদের সম্মতি জানার জন্য  আগামী ৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।

অন্যদিকে উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শাশা ডেনিমস ডিইপিজেডের প্লটে ১০৫টি লুম মেশিন সংস্থাপন করবে। এই প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে কোম্পানিটির রপ্তানির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে কবে নাগাদ বর্ধিত এই প্রকল্প উৎপাদনে যেতে পারবে তা জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com