1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক

আ. লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ২৮৬ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি।

শনিবার (৮ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

ফখরুল বলেন, ‘দাবি একটাই, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, স্বাধীন প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে দিয়েছে।

‘বিএনপি ২২ আগস্ট থেকে সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলন করছে। যে আন্দোলন চলছে, এরইমধ্যে ১৭ জন নিহত হয়েছে, বিগত কয়েক বছরে আন্দোলনে সহস্রাধিক নিহত, কয়েকশ’ গুম ও নিখোঁজ হয়েছে; ৩৫ লাখের বেশি মামলা হয়েছে,’ বলেন ফখরুল।

তিনি দাবি করেন, ‘কর্মসূচি পালনে বাধা দেয়া শুরু করেছে সরকার। গণতান্ত্রিক অধিকার সঙ্কুচিত করে দিয়েছে সরকার। গ্রেফতার করছে নেতাকর্মীদের।’ 

জাতীয় সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণ নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্রপতির বক্তব্য গতানুগতিক বক্তব্য। কিন্তু গণতান্ত্রিক চর্চা ও বাস্তবতা আওয়ামী লীগ করে না। রাষ্ট্রপতির বক্তব্য সুন্দর কিন্তু তা আওয়ামী লীগের জন্য বাস্তবসম্মত নয়।’

‘রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার তেমন নেই। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতি তা বাস্তবায়নে কোনো উদ্যোগই নিতে পারেন না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com