1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর শ্রদ্ধা

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১.৫৬ এএম
  • ২৮০ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার বেলা ১১টায় হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃতে নবগঠিত পরিচালনা পর্ষদ টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিএসইর নব-নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন। এছাড়া তাদের সাথে উপস্থিত ছিলেন ছিলেন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, ডিপুটি জেনারেল ম্যানেজার মো, শফিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ মার্চ অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার আগে গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিএসইসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা-কে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com