1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায় কি-না, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯.২১ পিএম
  • ২০৯ Time View

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং এর মধ্যদিয়েই ক্ষমতার বদল হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি তা না করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় কি-না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (২২ মার্চ) তেজগাঁওয়ে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে কীভাবে পরিবর্তন চায়। নাকি ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে?’

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। এর মধ্যদিয়েই ক্ষমতার বদল হবে।’

বিএনপিকে জনগণ পছন্দ করে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিকে দেশের জনগণ পরিত্যাগ করেছে। জনগণের ভোট পাবে না বলেই নির্বাচনে যেতে দলটি ভয় পাচ্ছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। তাই জনগণও আওয়ামী লীগের পক্ষেই রায় দেবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com