সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

কাদের: মির্জা ফখরুল বিএনপির অবৈধ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৬৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি অবৈধ দল। আর এই অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

কাদের বলেন, ‘অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএনপি। আর এই অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল। কেন বলছি। বিএনপির একটা গঠনতন্ত্র আছে, সেখানে কোথায় আছে ফখরুল ১২ বছর ধরে মহাসচিব। তাহলে তার বৈধতা হারায় নাই। সে যে পদত্যাগ দাবি করে তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। কারণ সে তো অবৈধ। সে তো বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ।’

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। সামনেও যায় না পেছনেও যায় না। ডানেও যায় না, বামেও যায় না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল নাকি বলে আমরা গণতন্ত্র ধ্বংস করেছি। গণতন্ত্রকে তোমরা কবর দিয়েছ। সমাহিত করেছ। প্রহসনমূলক নির্বাচন ভুয়া ভোটার তৈরি করে গণতন্ত্র হত্যা বিএনপি করেছে। তোমাদের হাতে আর এই দেশ যাবে না। শেখ হাসিনা তাদের হাতে আর এই দেশ তুলে দেবে না।’ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS