1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আয় কমেছে ৩৮ পয়সা

  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭.৪৩ পিএম
  • ২০১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। আগের বছর বিনিয়োগকারীদের ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

সোমবার (২০ মার্চ) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এ ঘোষণা দেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। এর আগের বছর ইপিএসের পরিমাণ ছিল ২ টাকা ৪১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল, ২০২৩ (রোববার)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com