1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ডিএসইতে লেনদেন কমেছে ১.৭৪%

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১০.৫৭ এএম
  • ২৩৪ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনেও ধস নেমেছে। সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেন কমেছে ১.৭৪ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ২৭ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ৪৪ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার টাকার বা ১.৭৪ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট বা  দশমিক ৬৪ শতাংশ কমে ৬ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ২১ পয়েন্ট কমে ২ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৪৮ পয়েন্ট বা  দশমিক ৪০ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৪১টির। আর ২২২টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com