রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল

ফখরুল: আওয়ামী লীগ গণতন্ত্র লুট করেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২০২ Time View

ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মাধ্যমে সরকার সরে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লুট করেছে, হরণ করেছে। তাদের কারণে দেশে ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।’

আন্দোলনের মধ্য দিয়ে সরকার পদত্যাগে বাধ্য হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে বেগবান করলে সরকারকে নেমে যেতে হবে। আমরা সফল হবো।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে বিভাগীয় গণসমাবেশ, গণবিক্ষোভ, অবস্থান কর্মসূচি, পদযাত্রা শেষে গত ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।

এ ধারাবাহিকতায় শনিবার (১৮ মার্চ) দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS