রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

ক্ষমতাসীনরা ভয় দেখিয়ে জনগণকে ভীতির মধ্যে রাখতে চায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৯০ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিতে থাকতে পারবেন না।

বুধবার (১৫ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকার বিরোধী নেতাদের দমন করতে সৃজনশীল পদ্ধতি আবিষ্কার করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার সবচেয়ে বড় অস্ত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার ও মামলা দিচ্ছে। বেগম জিয়াকে বন্দি করে রেখেছে। মামলা হামলা দিয়ে বিএনপির আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।’

ক্ষমতাসীনরা ভয় দেখিয়ে জনগণকে ভীতির মধ্যে রাখতে চায় দাবি করে তিনি বলেন, শিক্ষা নেন, জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে কোনো অস্ত্র দিয়ে দমন করা যায় না। জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা টিকতে পারবেন না। চোখের ভাষা ও দেয়ালের লিখন বুঝতে শিখুন।

তরুণদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS