1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

সাকিবের মোনার্ক মার্টে হেড অফ এক্সপেরিয়েন্স সাইফুল

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৩৪ পিএম
  • ৫২০ Time View

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স হিসেবে যোগ দিয়েছেন মৃধা মোঃ সাইফুল ইসলাম। দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে এর আগের কাজের অভিজ্ঞতার সুবাদে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্টে কাজের সুযোগ পেয়েছেন তিনি।

মোনার্ক মার্টের আগে তিনি অর্গানিক ফুড ব্র্যান্ড ‘খাস ফুড’ এর এক্সপেরিয়েন্স হেড হিসেবে কাজ করেছেন। এর আগে আলোচিত-সমালোচিত প্রতিষ্ঠান ইভ্যালিতে কাজ করেন তিনি। বিডিজবস এবং দারাজে দীর্ঘদিন কাজ করা মৃধা সাইফুল গ্রাহক অধিকার এবং অনলাইন ই-কমার্সের গ্রহণযোগ্যতা বাড়াতে গ্রাহকপর্যায়ে কাজ করায় বেশ জনপ্রিয়তা লাভ করেন ইকমার্স ইন্ডাস্ট্রিতে!

মোনার্ক মার্টে নিয়োগের ব্যাপারে মৃধা সাইফুল বলেন, ‘মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবার প্রত্যয়ে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টের টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার আগ্রহের ব্যাপারে আমাকে প্রস্তাব দেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে আমি এই দায়িত্ব নিয়েছি।’

গেল ২১ জানুয়ারি মোনার্ক মার্টের ওয়েবসাইট চালু করা হয়। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মোনার্ক মার্ট অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র বিক্রি করবে।’

ই-কমার্স নিয়ে কাজ করার পাশাপাশি মৃধা সাইফুল একই সাথে দীর্ঘদিন ধরেই কাজ করছেন দেশ সেরা ‘ইকমার্স রিভিউজ’ কমিউনিটি নিয়ে। যেখানে এক লক্ষের বেশী অনলাইন গ্রাহক নিজেদের ই-কমার্স অভিজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে এ খাতটিকে শুদ্ধ করতে প্রত্যক্ষভাবে অবদান রাখছেন। ই-কমার্সের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের তরুণ প্রজন্মের মধ্যে কর্মদক্ষতা ও ক্যারিয়ার ভিত্তিক ধারণার উন্নয়নে সহায়তার জন্য ‘ক্যারিয়ার এইড প্রো’ নামক কমিউনিটি নিয়ে কাজ করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com