বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

করোনা মহামারি কবে শেষ? জানাল ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২০৭ Time View

করোনা মহামারি নিয়ে আশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। চলতি বছরই প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি মিলতে যাচ্ছে বলে ধারণা তার।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

প্রাদুর্ভাবের তিন বছর পর এখনও করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে বিশ্বজুড়ে। তবে ২০২০-২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে শনাক্ত ও মৃত্যুর হার। সামনের দিনে এ হার আরও কমবে বলে ধারণা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরই শেষ হবে মহামারি করোনা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে এক অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। সেখানে তিনি বলেন, ‘করোনা মহামারির বর্তমান যে পরিস্থিতি, তাতে এ রোগের কারণে বৈশ্বিক যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, তার অবসান চলতি বছরের শেষের দিকেই ঘটতে চলেছে।’ 

তিনি আরও বলেন, করোনা মহামারি গত তিন বছরে মানব সভ্যতাকে বড় তিনটি ‘শিক্ষা’ দিয়েছে। এগুলো হলো: জনস্বাস্থ্যের গুরুত্ব, বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং মাস্ক, করোনা টিকা ও লকডাউনকে রাজনীতির আওতায় আনার বিপদ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের গুরুত্ব। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে বিশ্বের প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটে চীনে। এরপর দ্রুতই প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS