1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ফখরুল: বিদ্যুৎ হলো জনগণের টাকা লুটের খাত

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১.২৫ পিএম
  • ২১০ Time View

বিদ্যুৎ খাতকে জনগণের টাকা লুটের খাত হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ খাতে দুর্নীতি করার কারণে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি মূলত জনগণের গালে চপেটাঘাত।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

আদানি গ্রুপের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের দাবি জানিয়ে ফখরুল বলেন, আদানির সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ আমদানির চুক্তিটি দেশবিরোধী।

বিদ্যুৎ খাতের অনিয়মকে জাতীয় সমস্যা উল্লেখ করে বিএনপির এ প্রবীণ নেতা বলেন, দুর্নীতির প্রকল্প হিসেবে বিদ্যুৎ খাতকে বেছে নিয়েছে সরকার। এ ছাড়া যমুনা নদী সংকুচিত করতে ১২ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। সরকারের এ প্রকল্প মূলত নদী ধ্বংস করে নিজের পকেট ভারী করার ষড়যন্ত্র। সরকারের এসব দুর্নীতি জনসম্মুখে উন্মোচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ১১ মার্চের মানববন্ধন কর্মসূচিতে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ হামলা উল্লেখ করে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

আগামী ২৩ মার্চ রমজান শুরু হতে পারে। এ মাসে বেশ কয়েকটি ইফতার মাহফিলের আয়োজনের কথা জানিয়ে ফখরুল বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com